June 6, 2026 9:42 PM

printer

দাবায়, গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা, প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

দাবায়, গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা, প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এই ঐতিহ্যশালী প্রতিযোগিতার দশম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। সব মিলিয়ে, ১৮ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে এই খেতাব জয় করলেন। টুর্নামেন্টে প্রজ্ঞানন্দা, বিশ্বের এক নম্বর দাবাড়ু, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুটি ক্লাসিক্যাল গেমেই জয় পেয়ে নজরকাড়া সাফল্য অর্জন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অবিশ্বাস্য মাইলফলক তাঁর ধারাবাহিক শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। শ্রী মোদী প্রজ্ঞানন্দাকে আগামীদিনের জন্য আন্তরিক শুভকামনাও জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, সমাজমাধ্যমে এক বার্তায় প্রজ্ঞানন্দাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নিষ্ঠা, অভিনবত্ব এবং কৌশলগত পরিকল্পনাই এই প্রতিযোগিতা জয়ের নেপথ্যে। তাঁর এই সাফল্য দেশের তরুণদের গভীরভাবে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন শ্রী শাহ্।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সমাজমাধ্যমের এক বার্তায় লেখেন, প্রজ্ঞানন্দার অনন্য প্রতিভা, নিষ্ঠা এবং ধারাবাহিকতা দেশকে বারবার গর্বিত করেছে। বিশ্বমঞ্চে ভারতীয় দাবাকে আরও শক্তিশালী করে তুলছেন তিনি।

এদিকে, ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ, শেষ রাউন্ডে, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে পরাজিত হয়ে তালিকায় ষষ্ঠ তথা অন্তিম স্থানে থেকে শেষ করলেন। চীনা গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো রানার্স-আপ হয়েছেন, তৃতীয় স্থান দখল করেছেন ইরানি বংশোদ্ভূত ফরাসি গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরুজা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।