দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোটগণনা আজ। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে এই নির্বাচনে।
প্রসঙ্গত, এর আগে গত ২৯ এপ্রিল রাজ্যের ১৪২টি আসনের সঙ্গে ফলতা কেন্দ্রেও ভোটগ্রহণ হয়েছিল। তবে সেই ভোটে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির অভিযোগ খতিয়ে দেখে কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে।
পুনর্নির্বাচনের দুদিন আগে ওই আসনে ঋণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। এমনকি, বুথে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের কোন এজেন্টকেও।