August 8, 2026 10:08 PM

printer

দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গেলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা।

দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গেলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ ২১-১৩, ১৬-২১, ২১-১৩ সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন।

ফাইনালে আগামিকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসি-র মুখোমুখি হবেন অস্মিতা।  

এর আগে কোয়ার্টার ফাইনালে, জাপানের শীর্ষ বাছাই ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ২২ নম্বর খেলোয়াড় হিনা আকেচিকে হারিয়ে প্রতিযোগিতায় অঘটন ঘটিয়েছিলেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।