দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF Super 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘কোরিয়া মাস্টার্স‘-এ আজ ভারতীয় শাটলাররা তাঁদের অভিযান শুরু করেছেন।
পুরুষদের সিঙ্গেলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের শোগো ওগাওয়ার কাছে ২১-১০, ২১-১৭ ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর।
পুরুষদের ডাবলসে আজ প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবেন কৃষ্ণ প্রসাদ গরগা ও পৃথিবী কৃষ্ণমূর্তি রায়।
অন্যদিকে, মালয়েশিয়ান-দক্ষিণ কোরিয়ান জুটি গোহ ভি সেম ও চোই সোল-জিউয়ের বিরুদ্ধে খেলবেন অচ্যুতাডিত্য রাও দোদ্দাবরপু এবং অর্জন রেড্ডি পোচান।
মহিলাদের ডাবলসে শ্রুতি মিশ্র ও প্রিয়া কঞ্জেংবাম জাপানের রিরিনা হিরামোতো ও কোকোনা ইশিকাওয়া জুটির মুখোমুখি হবেন।