থাইল্যান্ডের নন্থাবুড়ি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলি চালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। জনস্বাস্হ্য মন্ত্রককে উদ্ধৃত করে ওই প্রদেশের জনসংযোগ দফতর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ওই গুলি চালনার ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি ১৪ জন আহত হয়েছেন। তারা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। ১২ বছর বয়সী এক বালিকার হাসপাতালে মৃত্যু হয়েছে।
এদিকে পুলিশ ১৪ বছর বয়সী ওই ঘাতকের গুলি চালনার উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস খুঁজে পেতে তদন্ত শুরু করেছে। এব্যাপারে বিভিন্ন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ম ভিরাকুল বলেছেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। নতুন আইনে শুধুমাত্র সরকারী আধিকারিকরাই কর্তব্যরত অবস্হায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন।