August 7, 2026 9:45 PM

printer

থাইল্যান্ডের উত্তর পশ্চিম ব্যাঙ্ককের নোনথাবুড়ি প্রদেশে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলি চালনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডের উত্তর পশ্চিম ব্যাঙ্ককের নোনথাবুড়ি প্রদেশে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলি চালনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরো ২৩ জন। এঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহননের আগে সে স্থানীয় একটি হাই স্কুলের ৫ কর্মীকে হত্যা করে। স্কুলে আসার আগে বাড়িতে দাদু ঠাকুমাকেও হত্যা করে সে। প্রধানমন্ত্রী অনুতিন চারনিভিরাকুল ঐ কিশোরের বয়স নিশ্চিত করে জানিয়েছে, ছেলেটি দাদু ঠাকুমার সঙ্গেই থাকতো। স্কুলে অতিরিক্ত চাপের কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।