June 30, 2026 5:39 PM

printer

ত্রিপুরায় তিন দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌরনিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ত্রিপুরায় তিন দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌরনিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং ‘পোষণ অভিযান’ সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এই অঞ্চলের প্রতি কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বারো বছরে পঞ্চাশেরও বেশি বার উত্তর-পূর্বাঞ্চল সফর করেছেন। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।