July 26, 2026 9:47 PM

printer

তোলাবাজি চক্রের বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে রাজ্য সরকার।

তোলাবাজি চক্রের বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের ১২ নম্বর জাতীয় সড়ক জুড়ে সক্রিয় একটি অবৈধ তোলাবাজি চক্রের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড বা বরখাস্ত করা হয়েছে। ধৃত পাঁচজনকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে।

        সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী অধিকারী জানান, একটি সংঘবদ্ধ চক্র কয়েকজন পুলিশ কর্মীর সহায়তায় ১২ নম্বর জাতীয় সড়কের ডালখোলা ও চোপড়া  এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে বেআইনিভাবে ৫০০ টাকা করে আদায় করছিল। এই চক্রটি সম্পর্কে বিভিন্ন রিপোর্ট ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে জাতীয় সড়কগুলিতে নজরদারি জোরদার করার এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।