তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়। গতকাল ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ খতিয়ে দেখে সুদীপ পোল্লেকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হবে। তোলাবাজির অভিযোগে এই প্রথম, কলকাতা পুরসভার কোন কাউলন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ।