তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানিয়েছেন। উত্তর ২৪ পরগনার বনগাঁয় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।
উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়ানিতে আজ কাঁটাতার বিহীন এলাকা পরিদর্শনে শ্রী কীর্তনিয়া। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার কাজের তদারকির জন্য সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীর কাছে একাধিক সমস্যার কথা জানান স্থানীয়রা।