July 9, 2026 9:25 PM

printer

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

শমীক বাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল, তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেসে থেকে যারা দুর্নীতি করেন নি, বিজেপি তাদের পাশে থাকবে। এই তিন নেতা যে দলরেই হোক না কেন, সংসদে তারা প্রশংসনীয় কাজ করেছেন বলেও উল্লেখ করেন শমীক বাবু।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।