July 7, 2026 5:12 PM

printer

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল যোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল যোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডি-র প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমান পরিবহণ এবং ভ্রমণ সংস্হার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে দেড়শো কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌ-বাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্হাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্হাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে।