তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দফতর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন-পাঠন করা যেতে পারে। আগামী দু সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধামতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।
News On AIR | June 2, 2026 6:30 PM
তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দফতর।