কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
স্বরাষ্ট্র মন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে, হাওড়ার সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উত্পাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আগেই জানানো হয়েছে, শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ-এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ্ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা-চক্রেও অংশ নেন। এরপর উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ্। উপস্হিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন, বিএসএফ-এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্হার প্রতিনিধিরাও।