June 27, 2026 8:26 AM

printer

তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে, তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে, তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তাঁরা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলির কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, এনিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও, মানবিকতার খাতিরে এই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা, এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বিষয়টি দেখার জন্য বিধানসভায়, মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন।