July 7, 2026 5:11 PM

printer

তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ধসে প্রাণহানির মত ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ধসে প্রাণহানির মত ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে  দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতি, পূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।

       পোস্তা, মাঝেরহাট, গার্ডেনরিচ, বড়বাজারের অগ্নিকাণ্ড এবং তিলজলার ঘটনার প্রসঙ্গ তুলে শ্রী অধিকারী বলেন, অতীতে উদ্ধারকাজে বহু ঘাটতি ছিল। তারাতলার ঘটনায় স্থানীয় মানুষ, কলকাতা পুলিশ, পুরসভা ও দমকল ৩০ মিনিটের মধ্যে উদ্ধারকাজ শুরু করে এবং দু’ঘণ্টার মধ্যে সেনা, এনডিআরএফ ও এসডিআরএফকে যুক্ত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, ঘটনায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হন। নিহতদের মধ্যে ১১ জন পশ্চিমবঙ্গের এবং পাঁচ জন বিহারের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর ঘোষণামাফিক মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।