তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। কংগ্রেস পরিষদীয় দলের নেতা রাজেশ কুমার এবং মেলুরের বিধায়ক পি. বিশ্বনাথন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। ১৯৬৭ সালের পর এই প্রথম কংগ্রেস সদস্যরা রাজ্যের মন্ত্রিসভায় যোগ দিতে চলেছেন। প্রবীণ কংগ্রেস নেতা পি. চিদাম্বরম, মানিকম ঠাকুর এবং আরও অনেকে জোট সরকার গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ সকাল ১০টায় লোক ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যপাল বিশ্বনাথ আরলেকার নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য যে, চলতি মাসের ১০ তারিখে টিভিকে সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। এক্ষেত্রে তাদের সমর্থন জানায় কংগ্রেসের পাঁচ বিধায়ক, ভিসিকে, আই ইউ এম এল, সি পি আই এবং সি পি আই(এম)-এর দুজন করে সদস্য, এবং এস. পি. ভেলুমণির নেতৃত্বাধীন এ আই এ ডি এম কে শিবিরের ২২ জন বিধায়ক।