June 16, 2026 9:35 AM

printer

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG বাহী একটি জাহাজ ‘দিশা’ নিরাপদে হরমুজ প্রনালী পার করেছে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG বাহী একটি জাহাজ ‘দিশা’ নিরাপদে হরমুজ প্রনালী পার করেছে। পশ্চিম এশিয়ায়  সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো ভারতীয় LNGবাহী ট্যাঙ্কার যুদ্ধ বিধ্বস্ত ঐ এলাকা অতিক্রম করলো।ভারতের শিপিং কর্পোরেশনে ঐ ট্যাঙ্কারটিতে ৬২ হাজার ৩শো৭০ মেট্রিক টন LNG রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাণের মধ্যে প্রাথমিক যুদ্ধ বিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর হরমুজ প্রনালী পার হওয়া প্রথম বাণিজ্যিক জাহাজ – দিশা।

বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের ডিরেক্টর উপেশ কুমার শর্মা জানিয়েছেন, আগামী ১৮ তারিখ বৃহস্পতিবার ট্যাঙ্কারটি গুজরাতের দাহেজে পৌঁছাতে পারে। এখনো পর্যন্ত ১৫টি জাহাজ ঐ জলপথ অতিক্রম করেছে যার মধ্যে ১০ টি জাহাজ ভারতীয় পতাকাবাহী। জাহাজ চলাচল মন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় জাহাজ ও নাবিকদের সুরক্ষায় বিদেশমন্ত্রকের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাণের মধ্যে সেনা অভিযান শুরু হওয়ায় গত ২৮ শে ফেন্রুয়ারী থেকে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে।