May 11, 2026 1:04 PM

printer

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লীতে আজ সি আই আই-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণো  বলেন,পশ্চিম এশিয়ায় সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভবনা খুবই কম। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহুর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগনকে নিজেদের জীবনে বৈদেশিক মুদ্রার ব্যবহার কমানোর ওপর জোর দেন তিনি। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার আয় বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন মন্ত্রী। দেশের অর্থনৈতিক পরিস্থিতি জোরদার করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।