May 24, 2026 11:09 AM

printer

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জানিয়েছে , চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ২০৪ জনে দাঁড়িয়েছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জানিয়েছে , চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ২০৪ জনে দাঁড়িয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট ৮৬৭টি সন্দেহভাজন আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত ২০৪ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। গতকাল আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডা ছাড়াও এই মহাদেশের আরও বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। রেড ক্রস জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এই ভাইরাসের সংক্রমণে তাদের তিনজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।