August 6, 2026 9:36 AM

printer

ট্রেন চলাচলের ক্ষেত্রে পূর্ব রেল “জিরো টলারেন্স” নীতির ওপর গুরুত্ব আরোপ করেছে।

ট্রেন চলাচলের ক্ষেত্রে পূর্ব রেল “জিরো টলারেন্স” নীতির ওপর গুরুত্ব আরোপ করেছে। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, ট্রান্সপোর্টেশন ইন্সপেক্টর, শান্টিং মাস্টার,পয়েন্টসম্যান, গেটম্যান এবং অপারেটিং অফিসার সহ বিভিন্ন অপারেশনাল বিভাগের সাতশো ৮০ জনের বেশি আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে ট্রেন চলাচল, লেভেল ক্রসিং গেট , কাজের পদ্ধতি ও সুরক্ষা সম্পর্কিত বক্তব্য রাখতে গিয়ে সুরক্ষার ক্ষেত্রে কঠোরভাবে “জিরো টলারেন্স “নীতির ওপর জোর দেন। এব্যাপারে সমস্ত কর্মীদের নির্ধারিত নিয়মগুলি নিখুঁত ভাবে পালন করতে, একদম প্রাথমিক পর্যায় থেকে নজরদারি জোরদার করতে, চিহ্নিত সমস্যা গুলির দ্রুত সমাধান করতে এবং সমস্ত বিভাগকে প্রচলিত নিয়ম ও নির্দেশিকা কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেন। ওই বৈঠকে প্রিন্সিপ্যাল চিফ অপারেশনস ম্যানেজার নীরজ ভার্মা, চিফ ট্র্যাফিক প্ল্যানিং ম্যানেজার রূপেশ কুমার, ডেপুটি চিফ অপারেশনস ম্যানেজার ফর রুলস S C Jain ছাড়াও অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।