May 20, 2026 7:07 PM

printer

ট্রেনে অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলির তদন্তে বেশ কয়েকটি ক্ষেত্রে সমাজবিরোধী যোগের সম্ভাবনা উঠে এসেছে।

ট্রেনে অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলির তদন্তে বেশ কয়েকটি ক্ষেত্রে সমাজবিরোধী যোগের সম্ভাবনা উঠে এসেছে। সূত্রের খবর, রেল কর্তৃপক্ষ এই ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং রেল সুরক্ষা বাহিনী আরও নিবিড় তদন্ত চালাচ্ছে। 

রাজস্থানের আমরাপুরা স্টেশনের কাছে এক অজ্ঞাত ব্যক্তি কোচের ভেতরে কাপড়ের  জিনিসে আগুন ধরানোর চেষ্টা করে, যার ফলে অগ্নিকাণ্ড ঘটে। অন্যদিকে হাওড়ায় একটি ট্রেনের বাথরুম থেকে পেট্রোল ভেজানো কাপড় উদ্ধার করা হয়েছে। একইভাবে রাজস্থানের কোটায় রাজধনী এক্সপ্রেসে প্রাথমিক আগুনের উৎসও বাথরুম থেকে পাওয়া গেছে। বিহারের সাসারামে একটি খালি ট্রেনে, যেখানে কোনো পাওয়ার জেনারেটর ছিল না, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । 

ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরাপুরা ও হাওড়ার ঘটনায় রেলকর্মীদের দ্রুত পদক্ষেপ বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে অবিলম্বে রেল হেল্পলাইন নম্বর 139–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।