July 18, 2026 1:02 PM

printer

টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু।

টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু। বিশ্বের চার নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়, চীনের ইউ ফেই-কে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট ২১-১৯-এ জিতে নেওয়ার পর, দ্বিতীয় সেটে ১৫-১০-এ এগিয়ে থাকার সময়ে তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। ৩১ বছর বয়সী সিন্ধু ২০২৬ শুরু করেছিলেন বিশ্বের ১৮ নম্বর খেলোয়াড় হিসাবে। এখন তিনি উঠে এসেছেন ৯ নম্বরে।

আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন।