August 11, 2026 12:42 PM

printer

টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ৷ আদালত সূত্রে জানা গেছে, এই ‘হুলিয়া’ জারির জন্য পুলিশের কাছে তাদের কাছে পুলিশের পক্ষে আবেদন জানানো হয়।

টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে পুলিশ৷ আদালত সূত্রে জানা গেছে, এই ‘হুলিয়া’ জারির জন্য পুলিশের কাছে তাদের কাছে পুলিশের পক্ষে আবেদন জানানো হয়।  সেই মতোই আদালত এই অনুমতি দিয়েছে।

এদিকে, টুলুর বিভিন্ন ডেরা থেকে পুলিশ যে সমস্ত ডিসিআর নথি উদ্ধার করেছে তা যাচাই করে ভূমি ও ভূমি সংস্কার দফতর জানিয়েছে, সেগুলি জাল ওই নথি ব্যবহার করে প্রতি বছর বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম করা হয়েছে।

বিশেষ সরকারী আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানান, টুলুর ম্যানেজার ধৃত সীতেশ প্রামাণিক ও নৈমুদ্দিনকে জেরা করে তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। সীতেশকে 21 আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। নইমুদ্দিনকে দেওয়া হয়েছে চার দিনের পুলিশ হেফাজত।

       শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া একটি বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মন্ডল ঘনিষ্ট তিনজনকে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ওখানেই বসবাস করছিল।। গোপন খবরের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে এদের আটক করা হয়।

      এদিকে, পূর্ব বর্ধমানের আউশগ্রামে ভেদিয়া অঞ্চলে  কাটাটিকুরি গ্রামে টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে  বীরভূম জেলা পুলিশ  তল্লাশি চালায়।