July 28, 2026 11:04 AM

printer

জোটের রণকৌশল স্থির করার লক্ষ্যে NDA সংসদীয় দলের সপ্তাহিক সভা- ‘মঙ্গল মিলন’ সংসদ ভবনে আজ সকালে বসবে।

সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা-মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন  চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক।

এর আগে গত ২১ তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নীট পরীক্ষার প্রশ্ন ফাঁস কান্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

এদিকে, তৃণমূল কংগ্রেস থেকে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই-তে যোগদানকারী সাংসদদের মঙ্গল মিলন বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।