জেনারেল ধীরজ শেঠ আজ দেশের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় চার দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান ‘স্ট্রাইক ফরমেশন’ বাহিনী ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্ব দিয়েছিলেন।
News On AIR | June 30, 2026 5:36 PM
জেনারেল ধীরজ শেঠ আজ দেশের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।