July 27, 2026 1:51 PM

printer

জেডি(ইউ) নেতা, রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে।

জেডি(ইউ) নেতা, রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে তিনি জানান, ভবিষ্যতে ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এই কমিটি একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রদান করবে।

বিজেপির সাধারণ সম্পাদক, রাজ্যসভার সাংসদ তরুণ চুঘ বলেছেন, পরীক্ষায় অনিয়ম রোধে প্রস্তাবিত বিলটি দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।