জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। এ-সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত।
বিদেশমন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছিল।