June 26, 2026 3:51 PM

printer

জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেখালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেখালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধ্বসের উচ্চ-সতর্কতা জারি করেছে। অন্তত দশ লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সে-দেশের ভূমি মন্ত্রক জানিয়েছে, ২০০-রও বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

জাপান জলবায়ু সংস্থা – জে এম এ জানিয়েছে, মেখালা, তাইওয়ানের কাছাকাছি অঞ্চল অতিক্রম ক’রে রিয়ুকু দ্বীপের দক্ষিণভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একইসময় হিগোসও দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা।