May 28, 2026 1:18 PM

printer

জাপানের কাকামিগাহারা-তে আগামীকাল থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৬-এর জন্য ভারতীয় দল সম্পূর্ণ প্রস্তুত। আগামী ৬ই জুন পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

জাপানের কাকামিগাহারা-তে আগামীকাল থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০২৬-এর জন্য ভারতীয় দল সম্পূর্ণ প্রস্তুত। আগামী ৬ই জুন পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

পুরুষদের প্রতিযোগিতায় ভারত খেলবে ‘পুল এ’-তে। আয়োজক জাপান, কোরিয়া, চাইনিজ তাইপে এবং কাজাখস্তানও রয়েছে  ‘পুল এ’-তে। ২৯শে মে কাজাখস্তানের বিপক্ষে ভারতের অভিযান শুরু হবে, এরপর ৩১শে মে জাপানের বিপক্ষে, ১লা জুন কোরিয়ার বিপক্ষে এবং ৩রা জুন চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ রয়েছে।

এদিকে, ‘পুল বি’-তে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন। ‘পুল এ’-তে থাকা ভারতীয় অনূর্ধ্ব-১৮ বালিকা দল ৩০শে মে মালয়েশিয়ার বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, এরপর ৩১শে মে কোরিয়ার বিপক্ষে এবং ২রা জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে। ‘পুল বি’-তে রয়েছে চীন, জাপান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ। প্রতিটি পুল থেকে শীর্ষ দুটি দল ৫ই জুন সেমিফাইনালে উঠবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ই জুন।