জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী ৩০শে মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওইদিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার ৭ লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টীকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনো শুরু হয়নি। HPV ভ্যাকসিন আগেই রাজ্যে পাঠানো হলেও, তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতির কারণেই টিকাকরণ শুরু করা যায়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ৩০শে মে থেকেই এরাজ্যে যক্ষ্মা মুক্ত ভারতের কর্মশিবির শুরু হবে। জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচিতে গোটা দেশের তুলনায় এরাজ্য পিছিয়ে থাকায়, এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে।