জরায়ুমুখ ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে রাজ্য সরকার, টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায়, ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। অন্যান্য কিছু রাজ্যে আগেই এই টিকাকরণ শুরু হলেও, পশ্চমবঙ্গে এতোদিন তা’ হয়নি।
এদিকে রাজ্যে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আগামীকাল রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে সই করবেন।
এছাড়া, ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্প চালুর জন্যে ‘স্বচ্ছ ভারত অ্যাপ’-এরও তিনি সূচনা করবেন বলে নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে।