জম্মু-কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে স্হগিত থাকছে। পেহেলগাঁ এবং বালতাল – উভয় রুটেই এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের পথ সারাই-এর কাজ চলায় এই যাত্রা স্হগিতের সিদ্ধান্ত। এছাড়া আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাষও রয়েছে ওই এলাকায়। এদিকে, ১ হাজার ২০২ জন তীর্থযাত্রী নিয়ে যে ২৮ নম্বর দলটি পবিত্র গুহা দর্শন সম্পূর্ণ করেছে, তাদের ৪৪-টি গাড়িতে করে বালতাল থেকে জম্মুতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
News On AIR | August 9, 2026 11:15 AM
জম্মু-কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে স্হগিত থাকছে।