July 9, 2026 12:39 PM

printer

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে।

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারি হাজি লতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লতিফকে গত ২ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে গত কয়েক বছরে সীমান্ত পেরিয়ে এক ডজনেরও বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

হিরানগর সেক্টরের ববিয়া সীমান্ত গ্রাম থেকে গকাল সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর ৪৫ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।