জনগণনার কাজে বেসরকারি অনুদানহীন এবং সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বোম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম আনখাড় এবং বিচারপতি সন্দেশ পাটিলের ডিভিশন বেঞ্চ বলেন, জন গণনার আইন অনুযায়ী শিক্ষকদের এই দায়িত্ব পালনের কোনো বাধ্যবাধকতা নেই। এই নিষেধাজ্ঞার ফলে সে রাজ্যের ৫০০-রও বেশি স্কুল সংগঠন আপাতত স্বস্তি পেয়েছে। আদালত আরও বলেছে, বড় পরিসরে শিক্ষকদের এই কাজে নিয়োগ করলে স্কুলের কাজে অসুবিধে হতে পারে। চলতি বছরের ৩১শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
News On AIR | May 23, 2026 6:54 PM
জনগণনার কাজে বেসরকারি অনুদানহীন এবং সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে বোম্বে হাইকোর্ট।