July 12, 2026 12:01 PM

printer

ছয় দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন।

ছয় দিনের সফল ইন্দোনেশিয়া , অস্ট্রেলিয়া  এবং নিউজিল্যান্ড  সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন ।  ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে  ৬ থেকে ৮ই জুলাই  ইন্দোনেশিয়া সফর   করেন । এবারের  সফরে  দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে  পৌঁছান । সেখানে তৃতীয় ভারত – অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার  প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মত বিনিময় করেন । এ ছাড়াও, ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকে তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের  জমায়েতেও  বক্তব্য রাখেন ।

প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের  প্রধানমন্ত্রী  ক্রিস্টোফার  লুক্সনের আমন্ত্রণে ১০ ও ১১ই জুলাই অকল্যান্ড সফর করেন ।  দীর্ঘ  ৪০ বছর পর এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।