August 10, 2026 9:56 PM

printer

চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীকে ৩ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীকে ৩ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, এক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। অভিষেকের উড়ানসূচী জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মহানার বেঞ্চ জানিয়েছেন, একমাত্র কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেই অভিষেক বিদেশ যাত্রা করতে পারবেন। তিনি কোথায় থাকছেন, কোন চিকিৎসকে দেখাবেন, হাসপাতালের নাম, কত তারিখে তিনি দেশে ফিরবেন তাও তদন্তকারী সংস্হাকে জানানোর নির্দেশ দিয়েছেন বেঞ্চ।

এদিকে, গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে দায়ের করা মামলার জরুরি শুনানীর জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যনার্জীর আপ্ত সহায়ক সুমিত রায় ফের একবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। নতুন চারটে মামলায় রক্ষাকবজের দায়িত্বে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা করেন তিনি। আগামীকাল অভিষেক ব্যনার্জীর মামলার সঙ্গে তার মামলার যাতে শুনানী হয় সেই আবেদন করা হয়েছে। তবে, সৌগত ভট্টাচার্য জানান, দুটি বিষয়ই আলাদাভাবে শোনা হবে, একইসঙ্গে জরুরি শুনানীর আবেদন নাকচ করে দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর আপ্তসহায়ক সুমিত রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। গত দু দিন জেরার পর আজ ফের তাকে ডেকে পাঠানো হয়। ইতিমধ্যেই ভবানীভবনে হাজির হয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি কেলেঙ্কারি মামলায় সিআইডি এখনও পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জেরা করেছে তাকে।

এদিকে, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিষেকের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার সমালোচনা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।