May 30, 2026 12:31 PM

printer

চীফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহ্বান আজ অবসর নিয়েছেন।

চীফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহ্বান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লীতে আজ সেনাবাহিনীর তিন শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহ্বান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত।

প্রায় চার দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। ১৯৮১ সালে তিনি সেনা বাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক-সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রামানি তাঁর স্থলাভিষিক্ত হবেন।