চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেদেশের উপ বিদেশ মন্ত্রী হুয়া চুনইয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং-এ দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। বানিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, দু’পক্ষই ভারত-চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন।
এর আগে শ্রী মিশ্রী, বেইজিং-এ, চাইনিজ পিপলস পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্স-CPPCC-র চতুর্দশ জাতীয় কমিটির উপ মহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। চীনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম ডোরাইস্বামীও বৈঠকে উপস্থিত ছিলেন।