চীনে ‘টাইফুন ডলফিন’-এর আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরে ১,৩০০-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। ঝেজিয়াংয়ের তাইঝৌ শহর থেকে ৩ লক্ষ ৯০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঝড়ের প্রভাবে গতকাল রাজধানী তাইপেইসহ উত্তর তাইওয়ানে বৃষ্টি হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চীনে তাদের বিমান চলাচলও বাতিল করেছে। আজ সকাল পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার। চীনের ঝেজিয়াং প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে এই টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা।
News On AIR | August 9, 2026 5:06 PM
চীনে ‘টাইফুন ডলফিন’ আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরে সহস্রাধিক উড়ান বাতিল