চীনের হ্যাংঝুতে আইএসএসএফ (ISSF) শুটিং বিশ্বকাপে আজ ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম উত্তম মাসকার ও হিমাংশু ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন।
এই জুটি যৌথভাবে ৪৪১.২ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন; এক্ষেত্রে উভয় শুটারই ব্যক্তিগতভাবে ২২০.৬ পয়েন্ট স্কোর করেন। চীনের প্রথম ও দ্বিতীয় দল যথাক্রমে সোনা ও রূপো পেয়েছে।
এই সাফল্যের ফলে হ্যাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল ৪। এর মধ্যে রয়েছে একটি সোনা, একটি রূপো এবং দুটি ব্রোঞ্জ ।