চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে গতকাল সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অন্তত ৮ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ । হুবেই এর প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রবিদ্যুৎ, ঝোরো হাওয়া, বৃষ্টি ও টর্নেডো গতকাল সন্ধ্যায় একাধিক শহরে আঘাত হানে। হুয়াংগাং শহরে ২৭৫ জন আহত এবং ৪০০-রও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।
এদিকে, গানসু প্রদেশে ভূমিধসে এখনও কয়েকজন নিখোঁজ। কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া ৩৩ জনের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
অন্যদিকে, টাইফুন মাইস্যাক-এর কারণে প্রবল বৃষ্টিতে গুয়াংসি প্রদেশে বন্যায় অন্তত ২ জন নিহত এবং প্রায় ৫৫ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।