May 20, 2026 12:00 PM

printer

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যসহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যসহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দু’দেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন – এস সি ও ও ব্রিকসের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পতিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার ওপরও জোর দিয়েছে। দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দুদিনের চীন সফরে গত রাতে বেইজিং-এ পৌঁছন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।