চীনের দক্ষিণ পশ্চিমাংশের চঙকিঙ্গ শহরে গতকাল ভূমিধসের কারনে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। ৩৪ জন এখনও নিখোঁজ। সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে,উদ্ধারকারী দল পাথর ও কাদার স্তুপ থেকে ১০ জনকে উদ্ধার করেছে,তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। চায়না সেন্ট্রাল টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী চঙকিঙ্গ পেঙ্গসুইতে পাহাড় থেকে ভূমিধসের ফলে মাটি ও পাথর নেমে এসে দশটিরও বেশি বসতবাড়ির উপরে পড়ে। প্রবল বৃষ্টির কারনে এই ভূমিধস বলে জানা গেছে। ৮ শোর বেশি স্বেচ্ছাসেবক উদ্ধার কাজে নিযুক্ত করা হয়েছে।
News On AIR | July 18, 2026 10:28 AM
চীনের দক্ষিণ পশ্চিমাংশের চঙকিঙ্গ শহরে গতকাল ভূমিধসের কারনে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।