May 28, 2026 12:56 PM

printer

চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ EID UZ ZUHA পালিত হচ্ছে।  

চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ EID UZ ZUHA পালিত হচ্ছে।  

এই উপলক্ষে  সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ।  এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি-ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবার অনুপ্রাণিত করেন বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী আশা প্রকাশ করেন যে, এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও আনন্দের অনুভূতিকে আরও গভীর করবে। তিনি সকলের সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনাও করেছেন।

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেন ।