May 23, 2026 7:57 PM

printer

চিনের উত্তরাঞ্চলীয় Shanxi প্রদেশের Qinyuan কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে।

চিনের উত্তরাঞ্চলীয় Shanxi প্রদেশের Qinyuan কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে। গতকাল সকালে এই খনিতে দুর্ঘটনা ঘটে। আরও ৯ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানা গেছে। জোরর কদমে উদ্ধারের কাজ চলছে। এদিকে, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও তিনি এ ঘটনার বিস্তারিত তদন্তের পর দায়িত্ব নির্ধারনের কথাও বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা বাড়ানোর এবং ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা এড়িয়ে চলার ওপর তিনি জোর দিয়েছেন।