May 24, 2026 1:25 PM

printer

চিনের উত্তরাঞ্চলীয় Shanxi প্রদেশের Qinyuan কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে।

চিনের উত্তরাঞ্চলীয় Shanxi প্রদেশের Qinyuan কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে। শুক্রবার বিস্ফোরণের সময় ২৪৭ জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে দুই শ্রমিক এখনও নিখোঁজ। সরকারী সংবাদবাদ মাধ্যম সূত্রে খবর বিষাক্ত গ্যাস গ্রহণ করার ফলেই অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ে, তবে ঠিক কী ধরণের গ্যাস ছিল তা তা এখনো স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ জানা না গেলেও তদন্তে খনির ভিতর অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় কার্বন মনোক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে।

ঘটনার পরেই চিনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও তিনি এ ঘটনার বিস্তারিত তদন্তের পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তা বাড়ানোর এবং ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা এড়িয়ে চলার ওপর তিনি জোর দিয়েছেন।

চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। ভারতের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।