চার দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউসনারি কাউন্সিলের চেয়ারম্যান ড. হুসেইন আলি মউইনি (Mwinyi) আজ সন্ধ্যেয় নতুন দিল্লিতে পৌঁছবেন। গতকাল তিনি চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজের ৬৩তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বলেন, ‘আইআইটি মাদ্রাজ জাঞ্জিবার’ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, জ্ঞানের কোনো সীমানা নেই, এই বিশ্বাসের প্রতীক।
আগামীকাল তিনি উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত-তাঞ্জানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।