May 8, 2026 7:32 PM

printer

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল, আজ প্রকাশিত হয়েছে

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল, আজ প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৬.৮৩%। পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রথম দশে আছে ১৯টি জেলার ১৩১ জন পড়ুয়া। ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র ।  ৬৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়।