চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হতে চলেছে । সকাল সাড়ে ন’টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
পর্ষদের তরফে জানানো হয়েছে, দশটা পনেরো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হল – www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in, www.indiaresults.com, www.resukts.sikhsha, results.exambangla.com ওয়েবসাইটগুলিতে। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে “আই রেজাল্টস”, “মাধ্যমিক রেজাল্ট” এবং “এডুটিপস অ্যাপ” ডাউনলোড করেও ফলাফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, এবার পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল।
এবছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলে। ৯ লক্ষ ৭১ হাজারের বেশি পড়ুয়া , এবার পরীক্ষা দিয়েছে।